চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মালদ্বীপের বাসাবাড়ির  ছাদে নেই ভিনদেশি পতাকা

মালদ্বীপের বাসাবাড়ির  ছাদে নেই ভিনদেশি পতাকা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৫৪ পিএম, ২০২২-১১-২০

মালদ্বীপের বাসাবাড়ির  ছাদে নেই ভিনদেশি পতাকা

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি : কাতারে শুরু হচ্ছে-২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবল।  এরই মাঝে স্বাধীন বাংলাদেশে এক শ্রেণীর বাঙালিদের মনে জেগে উঠেছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল কিংবা জার্মানি প্রেম।

 হকারেরা ভিনদেশী পতাকা বিক্রি করে নিজেদের পেট চালানোর ধান্ধায় লিপ্ত হচ্ছে আর সেই পতাকা উড়াবে বাসাবাড়ির ছাঁদ থেকে শুরু করে দোকানপাট, অফিস-আদালত এবং ব্যক্তিগত গাড়িতেও।

বাংলাদেশে রিক্সা ভ্যান আর চায়ের দোকানেও হরদম উড়বে ভীনদেশী পতাকা। কেউকেউ ভীনদেশী পতাকার আদলে নিজ বাসাবাড়ি রঙ্গিন করার ছবিও  ইতিমধ্যে সামজিক ও  গণমাধ্যম দেখেছি । সর্বত্রই ভিনদেশী পতাকা উত্তোলন’সহ বাকবিতণ্ডায় লিপ্ত হচ্ছে আমার স্বাধীন দেশের নাগরিক খবরে দেখেছি, ভিনদেশি পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয় অনেক মারা গেছে বাংলাদেশে। ত্রিশ  লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ। অনেক ত্যাগের মাধ্যমে পাওয়া একটি রাষ্ট্র।

স্বাধীনদেশের পতাকাকে অসম্মান জানিয়ে অন্য দেশের পতাকা লাগাতে হবে। বাংলাদেশের  পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪)-এ উল্লেখ আছে দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না।

 কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আমাদের দেশে যে ভাবে বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করতে দেখাযায় অন্য-কোনো দেশে আছে বলে মনে হয়না। প্রিয় দল খেলছে, সমর্থন থাকতেই পারে। কিন্তু এর অর্থ এই নয় যে দেশের পতাকাকে অসম্মান জানিয়ে অন্য দেশের পতাকা লাগাতে হবে।

আমরা সকলেই অবগত আছি আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি স্বাধীন দেশের যেমন নিজস্ব পতাকা ও প্রতিক রয়েছে ঠিক তেমনিভাবে আমাদেরও রয়েছে লাল-সবুজের পতাকা। এই পতাকা অর্জন করতে গিয়ে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে এদেশের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা।

এদিকে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার সাথে সাথেই শুরু হচ্ছে বিজয়ের মাস ডিসেম্বর। এই সময়ে ভীনদেশী পতাকা প্রদর্শন করে দেশীয় পতাকার অবমাননা করা হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আমি/আমরাও তাই মনে করছি।

 বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন করা হচ্ছে। বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ার্ল্ড ২০১৪তে পতাকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে, অবশেষে ভিনদেশী পতাকা হাতে ষ্টেডিয়াম পাড়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফুটবল বিশ্বকাপ শুরু হলেই দেখি উল্টো, বাসাবাড়ি, গাড়ি, চায়ের দোকানে টাঙ্গানো থাকে  ভিন দেশের পতাকা। 

এই অসংস্কৃতি ছড়িয়ে পড়ছে রাজধানী ঢাকা’সহ দেশের জেলা, উপজেলা ও পাড়া-মহল্লার অলিগলিতে। এই পরিস্থিতিতে সচেতন তরুণ সমাজের এগিয়ে আসা খুবই জরুরী বলে মনে করছি!

 আমরা সকলেই অবগত আছি আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি স্বাধীন দেশের যেমন নিজস্ব পতাকা ও প্রতিক রয়েছে ঠিক তেমনিভাবে আমাদেরও রয়েছে লাল-সবুজের পতাকা। এই পতাকা অর্জন করতে গিয়ে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে এদেশের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা।

তাই আসুন, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সব ধরণের মাতামাতি, বাক-বিতণ্ড ও ভীনদেশী পতাকা উত্তোলন পরিহার করি। এখন থেকেই সচেতন হই। এই অসংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে প্রশাসনের পাশাপাশি পাড়া-মহল্লায় মসজিদ ভিত্তিক যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসা জরুরী মনে করছি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন, আমিন।

এই পতাকা উত্তোলন দেখে মনে হচ্ছে আমাদের মাঝে দেশপ্রেমটা খালি মেকি বুলি ছাড়া আর কিছুই না।

(শনিবার) ১৯ নভেম্বর মালদ্বীপের রাজধানী মালে অঞ্চলে, ওয়ান নিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি  রবিউল আলম কে সাথে নিয়ে বাইকে করে প্রতিটি রাস্তায়  ঘুরে  রাজধানী মালেতে, একটি  আর্জেন্টিনা  পতাকা উড়তে দেখা গেছে এছাড়া  কোনো একটা ভবনে , অফিসে, কিনবা গাছে, কোথাও একটা ভীনদেশী পতাকা দেখতে পেলাম না। যা দেখেছি তাহলো বিভিন্ন দেশের মিশনের অফিসে ও মিশন প্রধান এর বাড়িতে পতাকা উড়তে দেখা গেছে। যা ২৪ ঘন্টা উড়ে ।

এছাড়া মালদ্বীপের  ভিনদেশী পতাকা উড়তে দেখা যায়নি।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর